বৃহস্পতিবার, ০৪:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

কেমন আছে সড়কে জন্ম নেয়া সেই নবজাতক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৯৫ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে জন্ম নেয়া সেই নবজাতক শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ আছে। শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি আছে।

মঙ্গলবার রাতে হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে ভর্তির আগে থেকেই জন্ডিসে আক্রান্ত ছিল। তার রক্তস্বল্পতা দেখা দিয়েছিল এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল। ভর্তির পর থেকেই শিশুটিকে রক্ত দেয়া হয়েছে ও জন্ডিসের কারণে ফটো থেরাপি দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিশুটির চিকিৎসা দেয়া হয়েছে। সে বর্তমানে সম্পূর্ণ সুস্থ। যেকোনও সময় তাকে ছুটি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে জন্মের পর শিশুটিকে ময়মনসিংহ মহানগরীর চরপাড়া এলাকার লাবিব প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৮ জুলাই সেখান থেকে স্থানান্তর করে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের দরিরামপুর এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন মারা যায়। মায়ের মৃত্যুর আগ মুহূর্তে গর্ভ থেকে একাকী জন্ম নেয় কন্যাশিশুটি। এ ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com