বৃহস্পতিবার, ০৯:০৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সাঈদীর মামলার সাক্ষীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২১৬ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী বীর মুক্তিযোদ্ধা সেলিম খানকে (৬৭) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার জোহরের পর রাষ্ট্রীয় মর্যাদা শেষে সেলিম খানকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান সেলিম খান। তিনি উপজেলার পাড়েরহাটের বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ খানের ছেলে।

সেলিম খানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মতিউর রহমান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান, ইন্দুরকানী থানার ওসি এনামুল হক, ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে হওয়া মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় তিনি কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com