শুক্রবার, ০৪:১৩ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

কুড়িগ্রাম সীমান্তের সিসি ক্যামেরা সরাল বিএসএফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরাটি সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে ক্যামেরাটি সরিয়ে নেয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কনেল মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

গত ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে দক্ষিণ বাঁশজানী এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ সংলগ্ন শূন্য রেখায় বাংলাদেশের দিকে মুখ করে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গারাল ঝোরা ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।

ক্যামেরা স্থাপনের পর থেকে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সিসি ক্যামেরা অপসারণ না করায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারণের আশ্বাস প্রদান করে এবং মধ্যরাতে তা অপসারণ করে।

বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। অন্যদিকে, ভারতীয় বিএসএফের প্রতিনিধিত্ব করেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com