সোমবার, ০৭:১৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ফাইনাল ভিন্ন সময়ে, বিপিএলের প্লে-অফে কবে, কে কার মুখোমুখি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পঠিত

চলতি বিপিএলের গ্রুপপর্বের শেষ ম্যাচ ছিল গতকাল শনিবার। আগেই ফরচুন বরিশালের শীর্ষস্থান নিশ্চিত হওয়ার পর গতকাল নিশ্চিত হয়েছে প্লে-অফের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল হিসেবে জায়গা পাকা হলো কাদের। পরের স্থানগুলোতে যথাক্রমে চিটাগং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। সামনে এবার প্লে-অফের লড়াই।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। আর তিন ও চার নম্বর দল খেলেবে কোয়ালিফায়ার। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে হারলেও সমস্যা নেই শীর্ষ দল দুইটির। জিতলে সরাসরি ফাইনাল আর হারলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। অন্যদিকে, এলিমিনেটরে জয়ের বিকল্প নেই। হারলে টুর্নামেন্ট থেকে বাদ আর জিতলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে প্রথম কোয়ালিফায়ারে হারা দলের সঙ্গে জিতলে খেলা যাবে ফাইনালে আর হারলে বাদ পড়তে হবে।

আগামী সোমবার প্লে-অফের প্রথম দিনের লড়াই। এদিন চার দলই মাঠে নামবে। এদিন দুপুর দেড়টায় এলিমিনেটরে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

 বিপিএলের প্লে-অফ ও ফাইনালের সময়সূচি:

৩ ফেব্রুয়ারি–এলিমিনেটর————–রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স (দুপুর ১টা ৩০ মিনিট)

৩ ফেব্রুয়ারি–প্রথম কোয়ালিফায়ার—–ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)

৫ ফেব্রুয়ারি–দ্বিতীয় কোয়ালিফায়ার—-এলিমিনেটরে বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)

৭ ফেব্রুয়ারি–ফাইনাল——————প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী (সন্ধ্যা ৭টা)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com