বৃহস্পতিবার, ০৫:২১ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। মামলা বাতিলসংক্রান্ত হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ইতোমধ্যে রাষ্ট্রপক্ষের আপিল বিভাগের কার্যতালিকায় করা আবেদনে শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ চার মামলার আবেদনের শুনানি হবে।

আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি।

গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ৪টি বাতিল করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি এ চার থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো করা হয়। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com