শুক্রবার, ০৬:১৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘প্রয়োজনে তুরাগ নদীতে আমাদের রক্তে লাল করে দেব, তবুও ইজতেমা ময়দানের মাঠ ছাড়ব না।’

আজ রবিবার বিকেল ৩টায় ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার উদ্যোগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন স্টেশন রোড-কামারগাঁও রাস্তায় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘হেফাজত বলে গালি দিয়েছেন সহ্য করেছি কিন্তু ইজতেমা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা সহ্য করব না। আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে আছি, যেকোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে তার দায়ভার স্থানীয় প্রশাসনকে নিতে হবে। বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আলেম সমাজের প্রতিনিধি দেশের বাহিরে থাকার সুযোগে একটি মহল বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে তুরাগ নদীতে আমাদের রক্তে লাল করে দেব।’

মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মাওলানা কেফায়েত উল্লাহ আজহারীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি আমানুল্লাহ হক, মুফতি মাসুদুল করিম, মাওলানা হামেদ জাহেরী প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ তাবলীগ জামাতের শুরায়ী নেজাম জোবায়ের পন্থীদের প্রথম পর্বে জোর ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২০ ডিসেম্বর মাওলানা সাদ পন্থীদের জোড় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাওলানা জোবায়ের পন্থীরা সাদ পন্থীদের জোর ইজতেমা করার জন্য ইজতেমা ময়দানে প্রবেশ করতে দিবে না বলে ঘোষণা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে আজ বিকেলেও টঙ্গী স্টেশন রোড এলাকায় সেনাবাহিনী টহল অব্যাহত ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com