বুধবার, ১০:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানার বে-শপিং সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো: মোক্তার (২৮) ও মো: রুবেল (৩৬)। তারা দু’জনই নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাওয়ার সময় ইপিজেড এলাকায় এই দুর্ঘটনায় ঘটেছে। ধারণা করছি, মোটরসাইকেল দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা লেগে দুই আরোহী ছিটকে পড়ে যায়। দু’জনই ঘটনাস্থলে মারা গেছে। একজন খুঁটিতে আটকে ছিল, অন্যজন রাস্তায় ছিটকে পড়েছিল।

ওসি আরো বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি এবং পরের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, দেশের দ্বিতীয় দীর্ঘতম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা। যদিও এর আগে ছিনতাইকারীর ‘ফাঁদ’ সুতাতে আটকে এক যুবক আহত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com