বুধবার, ১০:৫৯ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

যুবদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২০১ বার পঠিত

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত যুবদলের বিক্ষোভ সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের।

শনিবার সকাল ১০টায় সমাবেশ শুরু হলে বেলা বাড়ার সাথে সাথে জাতীয় প্রেসক্লাব চত্বর জনসমুদ্রে পরিণত হয়।

যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনি’র নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রহুল কবির রিজভী প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত আছেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, আমিনুল ইসলাম, মামুন হাসান, মোনায়েম মুন্না, ইসহাক সরকার, গোলাম মাওলা শাহিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com