বুধবার, ০২:২২ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

যে ভালোবাসায় অভিমান থাকতে নেই- শওগাত আলী সাগর

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৫৭ বার পঠিত

: বিয়ে করবেন!- পৃথিবীর তাবৎ বিস্ময়ের কোনো ঘটনা চোখের সামনে ঘটতে যাচ্ছে – এমন একটা ভাব নিয়ে তাকালেন তিনি।
– কাকে বিয়ে করবেন!
– সাগরকে।
– কোন সাগর!
– আপনার রিপোর্টার সাগর।
– বিজনেসের!- এইবার যেনো সত্যি সত্যি কথা হারালেন তিনি।

মতি ভাইকে (প্রথম আলো সম্পাদক মতিউর রহমান) কথাটা কে বলবে- তা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ধ ছিলো। শেষমেষ ঠিক হলো সেরীনই বলবে। আমি বললে মতি ভাই যে প্রতিক্রিয়া দেখাবেন, সেরীন বললে নিশ্চয় একইরকম হবে না।
– সাগরকে বিয়ে করবেন আপনি, ওর সম্পর্কে কী জানেন? ভালো করে খোঁজ নিছেন, ওর বাড়ীতে গেছেন? বাড়ীঘরের খোঁজ খবর নিছেন।– এক নিঃশ্বাসে অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি।
– না, তার বাড়ীতে যাইনি, বাড়ীঘরের খোঁজ খবর করিনি।দরকার বোধ করিনি।
– বাড়ীতে যান নাই, খোঁজ খবর করেন নাই, বিয়ে ঠিক করে ফেলসেন!
– হুমম!

বেশ খানিকক্ষণ কারোই কোনো কথাবার্তা নেই। অনেকক্ষণ পর মুখ খুললেন মতি ভাই- ‘ছেলে ভালো, কিন্তু ঘাড়ের রগ একটু ত্যাড়া, বুইঝাসুইজা লইয়েন।
: তা হলে তো হলোই, আপনিই তো বললেন- ছেলে ভালো। বাকিটা না হয় সামলে নেবো।
তারপর থেকে এতোগুলো বছর (কতো বছর যেনো!) ‘ঘাড় ত্যাড়া’ একটা মানুষকে সামলে, আগলে রেখে পথ চলা।
ভালোবাসা সেরীন।

Shaugat Ali Sagor
Chief Editor & publisher at notundesh
Toronto, Ontario

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com