বৃহস্পতিবার, ০৮:৪৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ঈদের দিন কারাবন্দীদের খাবারে যা থাকছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২০৩ বার পঠিত

মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ রোববার সারা দেশে পালিত হচ্ছে। ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে অনেকে রাজধানী ছেড়ে বাড়িতে গেছেন। তবে কারাবন্দীরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ, প্রতি বছরের মতো এবারও দেশের কারাগারগুলোতে বন্দীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করবে কারা কর্তৃপক্ষ। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে বন্দীরা পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ঈদের দিন কারাবন্দীদের জন্য তিনবেলায় উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদিন সকালের মেন্যুতে থাকবে পায়েস, মুড়ি। দুপুরে থাকবে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ, মিষ্টি, পান, সুপারি।  আর রাতের মেনুতে থাকবে ভাত, সবজি ও মাছ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, সরকার নির্ধারিত বাজেটে ঈদের দিনে বন্দীদের উন্নত খাবার দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্যরা বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন। মোবাইলেও কথা বলার সুযোগ থাকছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com