বুধবার, ১১:৩১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

শেষদিনেও টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৩২ বার পঠিত

কমলাপুর রেলস্টেশনে এখন রাত আর দিন নেই। টিকিট না পেয়ে ঠায় দাড়ানো যাত্রীদের অনেকে। পরদিন যদি অন্য তারিখের টিকিট পাওয়া যায় সেই আশা তাদের। তবে আজকে মঙ্গলবার সব আশা শেষ হয়ে যাবে এজন্য শেষদিনে টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড় দেখা গেছে।

ঈদযাত্রার ৯ জুলাইয়ের আগাম টিকিট দেয়া হচ্ছে আজ। তবে বিস্তর অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার। লাইন পেরিয়ে কাউন্টার পর্যন্ত পৌঁছানোর পরও মিলছে না সেই টিকিট। অনলাইনে বিক্রি শুরুর আগেই হয়ে যাচ্ছে গায়েব। কাজ করছে না ‘রেল সেবা অ্যাপও’। কালোবাজারে বিক্রির কারণে টিকিটের সঙ্কট বলে অভিযোগ করেছেন অনেকে।

যাত্রীদের দাবি, অল্প কিছু টিকিট বিক্রির পর কাউন্টার থেকে বলা হচ্ছে, টিকিট শেষ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রেনের টিকিট যাচ্ছে কোথায়?

তবে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের দাবি সঠিক নয়। তাছাড়া চাহিদার চেয়ে টিকিটও অনেক কম।

এদিকে এবারো গত ঈদে টিকিট জালিয়াতির জন্য অভিযুক্ত সহজ ডটকমকে অনলাইন ও কাউন্টারে টিকেট ব্যবস্থাপনার দায়িত্ব দেয়ায় প্রশ্ন উঠেছে।

১ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট দেয়া শুরু হয়েছে, দেয়া হবে ৫ জুলাই পর্যন্ত। ১ তারিখে দেয়া হয়েছে ৫ তারিখের, ২ তারিখে ৬ তারিখের, ৩ তারিখে ৭ তারিখের, ৪ তারিখে ৮ তারিখের এবং ৫ তারিখে দেয়া হচ্ছে ৯ তারিখের টিকিট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com