মঙ্গলবার, ০৮:১৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক ও হেলপার নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২০৩ বার পঠিত

টাঙ্গাইলের পৌলীতে সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ মে) ভোরে কালিহাতী উপজেলার পৌলী ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান নয়া দিগন্তকে জানান, ভোর ৫টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পৌলী ব্রীজের দক্ষিণ পাশে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (যশোর-ট-১১-৪৪৯১) সামনের একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভানের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com