শনিবার, ০৯:৩১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে করোনা সংক্রমণে সামান্য স্বস্তি, ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২১০ বার পঠিত

চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যে সামান্য স্বস্তিতে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমল। তবে, এখনো ঊর্ধ্বমুখী দেশের অ্যাকটিভ কেস এবং মৃতের সংখ্যা।

বস্তুত এই পর্বে দিন কয়েক আগেই দৈনিক আক্রান্ত পেরিয়ে গিয়েছিল ১৭ হাজারের গণ্ডি। সেখানে রোববার সেটা কমে ১১ হাজারের ঘরে এসে গিয়েছে। তবে তাতেও স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে না।

রোববার দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। কেরালার অবস্থাও একই। নতুন করে চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় সেরাজ্যেও আক্রান্তের সংখ্যাটা হাজারের বেশি।

বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৯২ হাজার ৫৭৬ জন। যা গতকালের থেকে ৭৮৭ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২১ শতাংশে পৌঁছে গেছে।

রিপোর্ট বলছে, এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে খানিকটা বেশি। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯৯৯ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com