বৃহস্পতিবার, ০৮:১৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

‘পদ্মাসেতু সৌদি ও অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চোখ খুলে দেবে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২০৭ বার পঠিত

ঢাকায় সৌদি রাষ্ট্রদূত সোমবার বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে গুরুত্বের সঙ্গে দেখতে পদ্মাসেতু সৌদি কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চোখ খুলে দিতে সাহায্য করবে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান সাংবাদিকদের বলেন, ‘পদ্মাসেতু নির্মাণে স্ব-অর্থায়নের বৈপ্লবিক পদক্ষেপ নেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করি।

তিনি বলেন, পদ্মা সেতু বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য অর্জন যা জনগণের স্বপ্ন পূরণে সহায়তা করেছে।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রদূত মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের ঐতিহাসিক দিনটি সামনে রেখে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার তথা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত দুহাইলান বলেন, সৌদি কোম্পানিগুলো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে দেখছে এবং এ লক্ষ্যে শিগগিরই কিছু দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, পদ্মাসেতু জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি অনন্য প্রকল্প এবং এটি বাংলাদেশকে ভবিষ্যতে চিন্তা করতে এবং আরো অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। এটি বাংলাদেশকে উচ্চ অবস্থানে নিয়ে যাবে।

রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করে বলেন, এটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুবই অনুকূল।

সৌদি রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন যে, তিনি বঙ্গবন্ধুর কন্যা। তার দূরদর্শী ভাবনা দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

রাষ্ট্রদূত দুহাইলান বলেন, দেশের অর্থনীতিকে ট্র্যাকে রাখার জন্য তার দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অসাধারণ।

প্রসঙ্গত, আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com