শুক্রবার, ১০:৪১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ষড়যন্ত্রের শিকার দাবি করে উচ্চ আদালতে জ্যাকলিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

২০০ কোটি টাকা আর্থিক প্রতারণায় নাম জড়ানোর পর থেকে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে জ্যাকলিন ফার্নান্দেজের। দেশের অন্দরে হোক কিংবা বিদেশে, কোথাও গেলেই নিতে হয় আদালতের অনুমতি। ঘন ঘন ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। ইডির দায়ের করা এই মামলায় সহ-অভিযুক্ত হিসাবে নাম রয়েছে জ্যাকলিনের। এছাড়াও দিল্লি পুলিশের একটি তোলাবাজির মামলায় প্রধান সাক্ষী তিনি।

ঘটনার মূল চক্রী সুকেশ চন্দ্রশেখর, যার সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক থাকায় জ্যাকলিনের নামে ফৌজদারী মামলা করে ইডি। সম্প্রতি ওই ফৌজদারী মামলা বাতিল করার আবেদন জানিয়ে দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন নায়িকা।

যদিও এক সময় এই সুকেশের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের। এক সময় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। প্রেমিকাকে দামি দামি উপহারও দিয়েছেন সুকেশ। তার পরই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় নাম জড়ায় অভিনেত্রীর।

এই মামলায় নাম জড়ানোর পর থেকেই জ্যাকলিন, সুকেশের অস্তিত্ব অস্বীকার করেছেন নিজের জীবনে। এ বার সুকেশের বিরুদ্ধে হওয়া মামলায় যে ভাবে তার নাম জড়ানো হয়েছে তা বাতিলের আবেদন জানিয়েছেন তিনি।

জ্যাকলিনের দাবি, ইডি যে সমস্ত নথি দাখিল করেছে তাতেই প্রমাণিত তিনি সুকেশের ষড়যন্ত্রের শিকার, তাকে ঠকানো হয়েছে, ফাঁসানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com