রবিবার, ০১:৪৮ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অগ্নিপথ-বিক্ষোভ : সেকেন্দরাবাদে পুলিশের গুলিতে নিহত ১, আহত অন্তত ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২১৮ বার পঠিত

ভারত সরকারের অগ্নিপথ প্রকল্প বিরোধী বিক্ষোভে প্রথম রক্ত ঝরল তেলেঙ্গানায়। শুক্রবার দুপুরে রাজ্যের সেকেন্দরাবাদ স্টেশনে উত্তেজিত বিক্ষোভকারীদের ঠেকাতে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধদের মধ্যে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।

নিহত যুবক তেলেঙ্গানার ওয়ারেঙ্গেল জেলার বাসিন্দা বলে সেকেন্দরাবাদ পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে সেকেন্দারাবাদ স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা। পুলিশ জানায়, স্টেশন চত্বরে ঢুকে তারা ট্রেনটি জ্বালিয়ে দেয়। সে সময় উত্তেজিত জনতাকে ঠেকাতে অন্তত ১৭ রাউন্ড গুলি চালায় পুলিশ।

নরেন্দ্র মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দাক্ষিণাত্যে। রাজধানী হায়দারাবাদ ও খম্মাম, নালগোন্ডাসহ কয়েকটি জেলায় হয় অবরোধ।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে ভারতীয় সেনাদের বেশিরভাগই তেলেগুভাষী। ব্রিটিশ যুগে গঠিত মাদ্রাজ রেজিমেন্টের অন্তর্গত ব্যাটেলিয়ানগুলোর সেনাদের বড় অংশই তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ওই দুই রাজ্যের যুবকদের সেনাবাহিনীতে যোগদানের প্রবণতা দীর্ঘদিনের। ফলে আগামী দিনে সেখানে অগ্নিপথ-বিরোধী আন্দোলন আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com