শনিবার, ০৫:২৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

এবার জাপানি মুদ্রার দরপতন, ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২১১ বার পঠিত

জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ব্যাপকভাবে পড়ে যায়।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রতি ডলারের বিপরীতে ১৩৫.২২ ইয়েন দরপতন ঘটেছে। ১৯৯৮ সালের অক্টোবর মাসের পর এই প্রথম জাপানি মুদ্রার এত বেশি দরপতন ঘটলো।

এছাড়া জাপানের শেয়ার বাজার নিক্কির মূল্যসূচকেও বড় পতন লক্ষ্য করা গেছে। আজ সকালে লেনদেনের শুরুতেই ৩.০৫ ভাগ দরপতন ঘটেছে। এতে মূল্যসূচক কমে ২৬,৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর বিভিন্ন দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতি কঠোর না করার কারণে জাপানি মুদ্রার এই দরপতন ঘটল। যখন মার্কিন ফেডারেল রিজার্ভসহ বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংকের সুদের হার বাড়াচ্ছে, জাপান তখন এ ব্যাপারে একেবারেই উদাসীন রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্বের বহু দেশে অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে, বিশেষ করে যেসব দেশ রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হয়েছে সেসব দেশে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি বেড়েছে। আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের প্রায় সব দেশ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com