বুধবার, ০৭:৩৩ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ও হাট বাজারে পানি প্রবেশ করছে। যার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন ধরে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরপিন নগর, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়া রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এটি অব্যাহত থাকলে দ্বিতীয় দফা বন্যা হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ছাতক, দোয়ারা, জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লাসহ সব কটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সোমবার সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম।

তিনি জানান, কয়েক দিন ধরে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পানি উজান থেকে নেমে আসায় সুনামগঞ্জের সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com