বৃহস্পতিবার, ০৩:৪০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

‘সাহসী দৃশ্যে আমি পুরোপুরি পোশাক পরিহিত ছিলাম’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

গত ৬ অক্টোবর মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর অভিনীত সিনেমা ‘থ্যাংক ইউ ফর কামিং’। এই সিনেমায় সাহসী দৃশ্যে ধরা দিয়েছে এই বলিউড অভিনেত্রী। এ নিয়ে আলোচনা-সমালোচনা দুইটাই পেয়েছেন ভূমি। সিনেমার সাহসী দৃশ্য নিয়ে এবার কথা বললেন অভিনেত্রী।

ভূমি জানান, সাহসী দৃশ্যে অভিনয়ের সময় তার বিন্দুমাত্র অস্বস্তি হয়নি। তার ভাষ্য, ‘আমার দর্শকের ওপর বিশ্বাস আছে। আপনি যদি দৃশ্যটি ভালোভাবে দেখেন, তাহলে খোলামেলা কিছু দেখবেন না। আমি পুরোপুরি পোশাক পরিহিত ছিলাম। এখানেই নির্মাতার শৈল্পিক সত্তা ফুটে ওঠে।’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সিনেমাতে নিজের চরিত্র এবং সাহসী দৃশ্যে নিয়ে ভূমি বলেন, ‘আমি বিশ্বাস করি, সিনেমায় সাহসী দৃশ্যটি খুব সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে। নির্মাতা আমাকে বলেছিল যে, ক্যামেরা শুধু আমার মুখের এক্সপ্রেশন ধারণ করবে।’ আরেকটু ব্যাখ্যা দিয়ে ভূমি বললেন, ‘আমার চরিত্রটি ভালোবাসা খুঁজছিল। ভালোবাসা খুঁজে না পাওয়া ও ভুল মানুষের সঙ্গ পাওয়ার জন্য নিজেকে দোষারোপ করছিল। সে নিজেকে অসম্পূর্ণ অনুভব করছিল। আমাদের (নারীদের) মধ্যে নিজেদের দোষারোপ করার প্রবণতা রয়েছে; কারণ আমরা মনে করি ছেলেদের চেয়ে আমাদের কিছু কম আছে।’

ভূমিকে সাধারণত ছোট শহরের সাদামাটা মেয়ের চরিত্রে দেখা যায়। এ ছবিতে তিনি সেই ধারা ভেঙে শহুরে আধুনিক মেয়ে হয়ে উঠেছেন। অভিনেত্রী জানান, ছবিটা করার অন্যতম কারণই এটা। ভূমি বলেন, ‘এখন আমি বুঝেছি, যখন আপনি কোনো শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেন, তখন মেয়েটি কোথা থেকে এসেছে, সেটা কোনো বিষয়ই নয়।’

নারীদের মধ্যকার বন্ধুত্ব, একক অনুভূতি, ভালোবাসা ও তৃপ্তি খোঁজার বিষয়গুলো উঠে এসেছে ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমায়। করণ বুলানি পরিচালিত সিনেরমার মূল চরিত্রে ভূমি ছাড়াও আছেন শেহনাজ গিল, কুশা কপিলা, ডলি সিং, শিবানী বেদি। ছবির প্রধান চরিত্রে নেই কোনো পুরুষ অভিনয়শিল্পী। এছাড়া অতিথি চরিত্রে রয়েছেন অনিল কাপুর। মুক্তির পর অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com