শুক্রবার, ০৫:২২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘এই সিনেমার পর মরে গেলেও আক্ষেপ থাকবে না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

আগামীকাল ১৩ই অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব:একটি জাতীর রূপকার’। মুক্তি উপলক্ষে জোর প্রচারণাও চালাচ্ছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। প্রেসমিট থেকে শুরু করে সিনেমাটির পোস্টার নিয়ে ঢাকার রাস্তায় দাঁড়াতে দেখা গেছে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভকে। গত মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর কাওরান বাজারের একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ছবি সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামীকাল ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আর ২৭শে অক্টোবর মুক্তি পাবে ভারতে। এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে। এ সিনেমায় যুক্ত হওয়া এবং অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নির্মাতা শ্যাম বেনেগালই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য।আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না। সিনেমাটিতে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
অন্যদিকে রেণু চরিত্রে রূপদানকারী অভিনেত্রী দীঘিও সিনেমাটির মুক্তি ঘিরে দারুণ উচ্ছ্বসিত। উল্লেখ্য, ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর ও জায়েদ খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com