বুধবার, ১০:১৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

উজানী ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্থানীয়দের মাঝে আতঙ্ক

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, ‘উজানের ঢলে ভোর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। বুধবার তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে সকাল ৯টা পানি রেকর্ড করা হয় ৫১ দশমিক ৩৫, ১২টায় ৫১ দশমিক ৩৯, দুপুর ১টায় ৫১ দশমিক ৪৩, ২টায় ৫১ দশমিক ৯০, বিকেল ৩টায় ৫২ দশমিক ০৮ এবং ৪টায় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।

এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র থেকে জানা গেছে, ভারতে উত্তর সিকিমের চুংথাংয়ে হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় সেই পানি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এতে করে ভারতের গজলডোবা, দোমোহনি, মেখলিগঞ্জ, ঘিস ও বাংলাদেশের তিস্তাসহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে তিস্তার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তিস্তাপাড়ের মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তিস্তা ব্যারেজ পয়েন্টে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো: আসফাউদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি ভোর থেকে বাড়তে শুরু করে এবং বিকেল ৪টায় বিপৎসীমা অতিক্রম করে।

এতে নতুন করে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী মানুষজন আবারো বন্যার আশঙ্কা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com