শুক্রবার, ১০:২৯ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

রাসুল সা:-এর বৃষ্টির নামাজ পড়ার রীতি অনুসরণ করে বাংলাদেশ আইম্মাহ পরিষদের ইস্তিস্কার দোয়া অনুষ্ঠিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বার পঠিত

 

অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বাংলাদেশ আইম্মাহ পরিষদের উদ্যোগে ইস্তিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সাভারের কলমা মধ্যপাড়া দারুল উলূম কলমা মাদরাসা-সংলগ্ন ফকির বাড়ি মাঠে ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে এ জামাত অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিশেষ এ নামাজে বাচ্চা, যুবক ও বয়োবৃদ্ধসহ সকল পেশা ও শ্রেণির কয়েক শ’ মুসল্লি অংশ নিয়েছেন। এতে ইমামতি করেন সংগঠনের যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা আশরাফ মাসরূর। নামাজের পরে তিনি আরবিতে খুতবা দেন। সেখানে তিনি তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মুফতি আহসান মাহবুব মোনাজাত করেন। এ সময় উপস্থিত সকলে নিজেদের পূর্বের সকল গুনাহ ও ভুলভ্রান্তির জন্য আল্লাহর নিকট তওবা করে। তাছাড়া অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে এবং চলমান বৈশ্বিক সঙ্কট থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন।

বিবৃতিতে আরো বলা হয়, এতেকাফে বসা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। তাপপ্রবাহে রোজাদারদের কষ্টও বেড়েছে। রোগ-বালাইয়ের ঝুঁকি বেড়েছে। তাপদাহে আমের গুটি, ধানের শিষ ঝরে যাচ্ছে। অসহায় পশু-পাখির জীবন হুমকির সম্মুখীন। সবজি খেতসহ সকল প্রকার চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা। হাসপাতালে শিশু রোগের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, এই উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। হাদিসের শিক্ষানুযায়ী অনাবৃষ্টি ও তাপদাহের সময় সম্মিলিতভাবে ইসতিসকার নামাজ আদায় করতে হবে। তিনি রাসুল সা:-এর বৃষ্টির নামাজ পড়ার রীতি অনুসরণ করে সারাদেশে ‘সালাতুল ইসতিসকা’ আদায়ের জন্য খতীব ও ইমামদের উদাত্ব আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com