শনিবার, ১২:৪০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পাটুরিয়ায় তীব্র যানজট, ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ শুরু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৪৯ বার পঠিত

পাটুরিয়ায় যানবাহনের চাপ বৃদ্ধির কারণে শুক্রবার ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা বলছেন ঈদের প্রায় ৮-৯ আগেই এতো দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাহলে এবার ঈদের ২-৩ দিন আগে আরও বেশি দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদেরকে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, এ নৌ-রুটে চলাচলরত বেশিরভাগ ফেরি দীর্ঘদিনের পুরানো। এ কারণে প্রতিদিনই প্রায় দুই একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকে। বর্তমানে এ নৌ-রুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে বনলতাসহ তিনটি ফেরি বিকল থাকায় ১৬টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ঘাট অ্যাসিস্ট্যান্ট মহিউদ্দিন রাসেল জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা ঈদের আনন্দ উপর্ভোগ করতে আগেই বাড়ি ফিরে যাওয়ায় এখন থেকে প্রায় দিনই কম বেশি ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com