রবিবার, ০২:১০ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

কানাডার টরেন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরোন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডুনডাস এক্সিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ এবং আরিয়ান দীপ্ত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কুমার দে নামের আরেক শিক্ষার্থী। তারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে কানাডার স্থানীয় গণমাধ্যম সিপি২৪ অনলাইন জানায়, চারজন আরোহী নিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডুনডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল। পথে গাড়িটি র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের দেয়ালে লেগে বিধ্বস্ত হয়। এ সময় গাড়িতে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা তিন শিক্ষার্থী নিহত হন। গুরুতর আহত একজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তরুণী রয়েছেন। তার বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ২০ বছর ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। খবর সিবিসি নিউজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com