মঙ্গলবার, ০৮:৩৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

থানচিতে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

বান্দরবানের থানচি উপজেলায় র‍্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলি চলছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার রেমাক্রি ব্রিজ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা) অভিযান চলছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমাবিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

উল্লেখ্য, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ১২ অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করতে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com