মঙ্গলবার, ১১:০০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঘুরতে গিয়ে ডুবোচরে আটকা ১৭৫ পর্যটক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

রাঙ্গামাটিতে ঘুরতে গিয়ে কাপ্তাই লেকের ডুবোচরে আটকেপড়া চট্টগ্রাম কলেজের ১৭৫ শিক্ষক-শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে গতকাল শনিবার রাত ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। তারা সবাই চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

রাঙামাটি সদর সার্কেল এএসপি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯৯৯-এ কল পেয়ে রাঙামাটি পুলিশ জানতে পারে পর্যটকবাহী একটি লঞ্চ কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়েছে। পরে লোকেশন শনাক্ত করে পুলিশ উদ্ধার অভিযানে যায়। যে লঞ্চটি আটকা পড়ে সেটি চর থেকে নামানো যায়নি। পরে বিকল্প একটি লঞ্চে আটকেপড়াদের উদ্ধার করে রাঙামাটি শহরে আনা হয়।

চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো হানিফ গণমাধ্যমকে বলেন, ‘আমরা শিক্ষক পরিবার ও শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণে বের হই। গন্তব্য ছিল সুবলং। যাওয়ার পথে আমাদের লঞ্চ ডুবোচরে আটকা পড়ে। অনেক চেষ্টা করেও লঞ্চটি চর থেকে নামানো যায়নি। একপর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে আমরা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে বিকল্প লঞ্চে আমাদের উদ্ধার করে নিয়ে আসে।’

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, চট্টগ্রাম সরকারি কলেজের ১৭৫ শিক্ষক ও শিক্ষার্থী কাপ্তাই হ্রদে আটকে পড়ার খবর ৯৯৯ থেকে জানার পরপরই তাদের উদ্ধারে কোতোয়ালি থানা ও নৌ পুলিশ যৌথভাবে ছুটে যায়। এরপর সবাইকে সুস্থভাবে উদ্ধার করে গাড়িতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com