রবিবার, ১২:৫০ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

গৌরনদী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৪৮ বার পঠিত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রশান্ত বেপারী (২৪) নামের এক মোটরসাইকেল চালক মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন।

নিহত প্রশান্ত উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের স্বপন বেপারীর ছেলে। সে ওষুধ ব্যবসায়ী ছিলো। দূর্ঘটনার পর মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় তীব্র জানজটের সৃষ্টি হয়। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শনিবার রাত সোয়া দশটার দিকে গাছবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল চালকের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রশান্ত নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাকের চাকার নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। তিনি আরও জানান, মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য শনিবার সকালে একই গ্রামের সুনীল দেওয়ান নামের এক বৃদ্ধা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। একইদিন এক গ্রামে দুইজন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com