শনিবার, ০২:৩৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। আসামিদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গার পৃথক চারটি স্থান থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলির ছেলে বিদ্যুৎ আলি ও তাজ উদ্দিনের ছেলে সাকিল হোসেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন সংবাদ সম্মেলনে বলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গার পৃথক চারটি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলেও জানান পুলিশ সুপার।

এদিকে হত্যার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ। আসামিদের কাছ আলামত হিসেবে থেকে ফরিদা পারভিনের হ্যান্ড ব্যাগ, নগদ ৪৩ হাজার টাকা, মোবাইল ফোন, নজির উদ্দিনের কালো অফিসিয়াল ব্যাগ ও ফরিদার হ্যান্ড ব্যাগ হত্যার সময় আসামিদের পরিধানকৃত রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়।

উল্লেখ, গত ২৪ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পুরাতন বাজারপাড়ার নজির উদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুনের লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে ডালিয়ারা পারভিন শিলা ঘটনার পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com