রবিবার, ০৪:৫৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাতে সন্তান প্রসব, সকালে পরীক্ষাকেন্দ্রে হাসিনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে রাতে সন্তান প্রসব করে সকালে এসএসসি পরীক্ষাকেন্দ্রে গেলেন হাসিনা আক্তার নামের এক প্রসূতি।

তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো: রায়হান ফকিরের স্ত্রী এবং জেলার সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো: হালিম হোসেন হাওলাদারের মেয়ে।

তিনি স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

হাসিনার চলতি এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেয়া এবং রাতে বাচ্চা প্রসবের তথ্য নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায়।

তিনি জানান, হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের অত্যান্ত মেধাবী ছাত্রী।

ওই প্রসূতির মা সাজেদা বেগম জানান, তার মেয়ে হাসিনা আক্তারকে গত এক বছর আগে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো: রাহেন ফকিরের সাথে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়।

বুধবার রাতে শ্বশুর বাড়িতে স্বাভাবিকভাবে তার একটি ছেলে সন্তান জন্ম হয়। তার ডাক নাম রাখা হয়েছে জায়ান। হাসিনা পড়া-লেখার প্রতি অত্যন্ত আন্তরিক। তাই সে রাতে বাচ্চা প্রসব করেও সকালে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গেছে বলে জানান তার মা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com