বৃহস্পতিবার, ০২:১৪ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত 

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান কর্তৃক মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২ উপজেলা ভূমি অফিসে নিয়মিত শুনানির পাশাপাশি দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনসাধারণের জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।  গৌরনদী উপজেলায় বর্জ্য(ময়লা-আবর্জনা) ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন স্থাপন করার প্রস্তাব করার জন্য ৬৬ শতক খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করে রেড ফ্লাগ দ্বারা চিহ্নিত করা হয়। উপজেলার মধ্য পিঙ্গলকাঠী এলাকায় বন্ধ করা চলাচলের পথ সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং দ্বন্দ্বের সূচনা যে টিউবওয়েল পানি নেয়াকে কেন্দ্র করে তা সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার মাহিলাড়া এলাকায় অবৈধভাবে খাল দখল করে চলা কার্যক্রম বন্ধ করা হয় এবং খালের সীমানা নির্ধারণ করতে সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।
মানবিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান  সড়কে দূর্ঘটনা প্রতিরোধ মহাসড়কে অবৈধ পার্কিং করায় একটি গাড়িকে ৩,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
মাদক প্রতিরোধে সন্ধ্যার পর ফাতেমা হোটেল, এলাহী রেস্টুরেন্ট ও চাতালে অভিযান করে  এক নারীসহ ০৪ জনকে আটক ও মাদক ব্যবসায় জড়িত সিসি ক্যামেরা জব্দ করেন তিনি জানান থানার মাধ্যমে নিয়মিত আদালতে প্রেরণ করা হবে।ভ্রাম্যমান আদালতের অভিযানে গৌরনদী মডেল থানার পুলিশ ও আনসার বাহিনী অংশগ্রহণ করেন।জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com