বৃহস্পতিবার, ০২:১৪ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ শিক্ষার্থী নিহত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের সুরভী পরিবহন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের তাওহীদ, সৌরভ ও ধামসর গ্রামের মুত্তাকিন।এ বছর তারা ৩ জনই এসএসসি পরীক্ষা দিয়েছিলো। স্থানীয়  ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ছিটকে পরে। এদিকে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের টীম এবং উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান ৩ শিক্ষার্থীই ঘটনাস্থলে মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com