শনিবার, ০৯:৩৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

দুই শিশুকে বেঁধে নির্যাতন, চট্টগ্রামে ৩ পুলিশ প্রত্যাহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২২২ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলালকায় চুরির অভিযোগে দুই শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন ও একজনের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় রোববার রাতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার দুপুরে এ ঘটনার পর রোববার শিশুদের নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি সবার সামনে আসে।

প্রত্যাহার হওয়া পুলিশরা হলেন পুলিশ কনস্টেবল মো: মেহেদী, মো: মাজহার ও মো: এহসান। তিনজনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মনসুরাবাদ লাইনে থাকেন এবং নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তার জন্য টহল পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন।

ভুক্তভোগী দুই শিশুর বয়স ১৩ বছর নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পরিবারের সাথে থাকে। তাদের একজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহাদাত হুসেন জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৩ পুলিশ সদস্যকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানায়, নগরীর লালখান বাজার ম্যাজিস্ট্রেট কলোনি, মতিঝর্ণা ও এর আশপাশের এলাকায় মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটে। শুক্রবার লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রিজের নিচে বসে কয়েকজন শিশু আড্ডা দিচ্ছে এবং তারা প্রায়ই ওই এলাকায় চুরি করে এই খবরের ওই শিশুদের ধাওয়া করে পুলিশ। পরে দুই শিশুকে ধরে ম্যাজিস্ট্রেট কলোনির পেছনে জিলাপির পাহাড়ে নিয়ে যায়। সেখানে একটি লোহার খুঁটির সাথে বেঁধে রাখা হয় এবং একজনের মাথার চুল কেটে দেয়া হয়।

পরিবারের দাবি, তাদের ছেলে কোনো দিন চুরি করেনি। ঘটনার পর থেকে ছেলে ভয়ে বাসায় থাকছে না।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। পরে জানতে পারি ম্যাজিস্ট্রেট কলোনির এক গার্ডের দেয়া অভিযোগের ভিত্তিতে টহল পুলিশ ওই দুই শিশুকে ধরে। তাদের বেঁধে রাখে তারা। এ সময় মোবাইলে চার্জ না থাকায় থানায় বিষয়টি জানাতে পারেনি তারা। তবে দুজনই শিশু বলে তাদেরকে অভিভাবককের কাছে হস্তান্তর করা হয়। এ সময় একজনের চুল বড় থাকায় তার অভিভাবকের কাছে চুল ছোট করে দেয়ার অনুরোধও করে পুলিশ সদস্যরা।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com