শনিবার, ১১:২২ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে পেস্তা বাদাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

যেকোনো ধরনের মিষ্টান্ন যেমন পায়েস-ফিরনিতে খোসা ছাড়ানো কয়েক টুকরো পেস্তা দিলেই খাবারের কদর বেড়ে যায়। তবে শুধু তো খাবারের স্বাদ নয়, পেস্তা খাওয়া শরীরের জন্যও ভালো। অন্যান্য বাদামের চেয়ে দাম একটু বেশি বলে অনেকে তা খেতে চান না। কিন্তু প্রতিদিন মাত্র দুইটি পেস্তা খেলে যদি ওষুধ খরচ বেঁচে যায়, তবে একটু দামি হলেও খাওয়া যেতেই পারে।

পেস্তায় রয়েছে সহজপাচ্য ফাইবার, প্রোটিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং ওমেগা-৩। চোখ, চুল, ত্বক, হার্ট- সবই ভালো রাখে এই ড্রাই ফ্রুট।

ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিনের যথেষ্ট ভূমিকা রয়েছে। এই বাদামে প্রোটিনের পরিমাণ অন্যান্য বাদামের চেয়ে বেশি। পেস্তায় ‘গ্লাইসেমিক ইনডেক্স’ অনেক কম। তাই রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় নেই।

অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে পেস্তা। যা বিপাকক্রিয়া ও হজম সংক্রান্ত সমস্যা নিরাময়ে করে এবং পরিপাকতন্ত্রের খেয়াল রাখে।

পেস্তাবাদামে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি। শরীরে ইনফ্ল্যামেশন প্রদাহজনিত সমস্যাগুলি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই বাদাম।

পেস্তায় রয়েছে লো গ্লাইসেমিক ইনডেক্স, যা শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে সুগারকে নিয়ন্ত্রণ করে। পেস্তা হাই ফাইবার ও হাই কোয়ালিটি প্রোটিনে সমৃদ্ধ। যা ফেরায় স্বাস্থ্যের হালো। ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এতে আছে টোকেফেরল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়।

পেস্তায় আছে ভরপুর ভিটামিন ই। যা ত্বক ও চুলের শুষ্কতা কমায়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে খেলেই এর পুষ্টিগুণে ঝলমল করবে ত্বক ও চুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com