বৃহস্পতিবার, ০৮:৪৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বরগুনার ৩টি নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত পাঁচ দিন ধরে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের পরিমাপ অনুযায়ী নদ-নদীগুলোর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার বা ১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, এটি এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার ছিল। জোয়ারের পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জেলার পুরাকাটা ও বড়ইতলা ফেরি ঘাটের গ্যাংওয়ে তলিয়ে থাকায় যানাবাহন পারাপারে বিঘ্ন ঘটছে।

জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রেডিও অপারেটর গোলাম মাহমুদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরগুনায় বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, ভারী বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বৃষ্টি হ্রাস না পাওয়া পর্যন্ত প্রত্যেক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com