রবিবার, ০১:১৩ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

স্বাগত ২০২৩, নতুন বছরের শুভেচ্ছা বার্তা – দিদার সরদার

সম্পাদকীয়ঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

হিসাব-নিকাশের খেরো খাতার শূন্য পাতা পুরো একটি বছরের অম্লমধুর-তিক্ত নানা স্বাদের অভিজ্ঞতা আর নানা জাতের হিসাব-নিকাশে ভরে ওঠার অপেক্ষায়

মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল আরও একটি বছর। বর্ষ পরিক্রমায় যুক্ত হলো আরেকটি পালক। নতুন একটি বর্ষে পদার্পণ করল বিশ্ব। স্বাগত খ্রিস্টীয় নববর্ষ ২০২৩। পুরনো বছরটি পেছনে ফেলে সম্মুখপানে এগিয়ে যাওয়ার দুরন্ত আহ্বানে মানুষ স্বাগত জানায় আগত ভবিষ্যতকে। বিদায়ী বছরের ব্যর্থতাকে সরিয়ে রেখে নতুন বছরে নতুনভাবে শুরু হলো পথচলা। পুরনো বছরের সংশয়, সঙ্কট, উদ্বেগ কাটিয়ে উঠে নতুন ভাবনা নতুন আশায় নতুন করে দিনযাপনের শুরু আজ থেকে।

প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।

খ্রিস্টীয় নতুন বছরের প্রথম প্রভাতে আমার পত্রিকা সময়ের কণ্ঠধ্বনির অগণিত পাঠক, লেখক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর সবার জীবনে শুভ হয়ে দেখা দেবে, এটাই কাম্য।

শুভাচ্ছেন্তে
দিদার সরদার
প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং
লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর -৩১৫ বি ১ – বাংলাদেশ, ও
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR), 
পরিচালক ও উপদেষ্টা জাতীয় কবি পরিষদ (জাকপ)।
হংকং: ০১-০১-২০২৩ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com