শনিবার, ০৯:৪৬ পূর্বাহ্ন, ১৮ জুলাই ২০২৬, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত  নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী একযোগে শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি জিয়াউর রহমান হত্যায় দণ্ডপ্রাপ্ত মোজাফফর ৪৫ বছর পর আটক জুলাই হত্যা মামলার রায় বাস্তবায়ন দেখতে চায় মানুষ: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু কেন স্বপ্নের শহর বেইজিং ছেড়ে যাচ্ছেন চীনের তরুণরা? চীনে কেন জনপ্রিয় হচ্ছে কাজ না করে শুয়ে থাকার সংস্কৃতি? সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, উদ্ধার ১৭ বাংলাদেশী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২১০ বার পঠিত

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। অভিবাসী সঙ্কট নিয়ে নানা সমালোচনার মুখে সোমবার ইতালীয় কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে সর্বশেষ মারাত্মক জাহাজডুবির পরে ইতালির কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

রয়টার্স ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ’র বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশীকে দেশটির সিসিলিয়ান শহরের পোজালোতে নিয়ে যাওয়া হয়েছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, রোববার খারাপ আবহাওয়ার মধ্যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তাদের নৌকা ডুবে যায়। ওই নৌকায় ৩০ জন অভিবাসী ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চলের কাছে একটি জাহাজডুবিতে ৭৬ জনের মৃত্যুর দুই সপ্তাহ না যেতেই এ মর্মান্তিক ঘটনা ঘটল।

এর আগে গত শনিবার ভূমধ্যসাগর থেকে ১ হাজার ৩৬৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড। তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

প্রতি বছর আফ্রিকা-দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন। তাদের অনেকেই মুক্তিপণের জন্য হয় পাচারকারীদের হাতে বন্দী হন, না হয় নৌকায় সাগরপাড়ি দিতে গিয়ে হারান প্রাণটাই। আবারো ঘটেছে সেই একই ঘটনা।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার মতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com