বুধবার, ০৫:১৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪২৪ বার পঠিত

চুয়াডাঙ্গা শহরে দুর্বৃত্তরা মাহবুবুর রহমান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে আলহেলাল ইসলামি একাডেমি চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম মাহবুবুর রহমান ওরফে তপু (১৬)চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে। চুয়াডাঙ্গা শহরের আলহেলাল ইসলামি একাডেমি থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। মাহবুবুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফার্মপাড়ার আবদুল মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। এসময় তারা তন্ময়কে অতর্কিতে কুপিয়ে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আজ শহরের আলহেলাল ইসলামি একাডেমি নামে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় ও প্রবেশপত্র বিতরণ করা হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে তিন কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে মাহবুবুরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। মুমূর্ষু অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুরকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com