মঙ্গলবার, ০৫:২৯ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। সেই সাথে উত্তরের হিমেল হাওয়ায় নিচে নামছে তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকছে পথ-ঘাট।বুধবার দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নভেম্বরের শুরু থেকে রাতে শীতের হালকা পোশাক ও দিনের বেলায় কিছুটা গরম আবহাওয়ায় ফ্যান চালাতে হয়েছে। মধ্য ডিসেম্বরে এসে বাড়তে শুরু করেছে শীত, হিমেল হাওয়ার প্রভাবে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা।

দিনাজপুরের আবহাওয়া অফিসের তথ্য মতে, তাপমাত্রা কমার সাথে সাথে এই সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পর থাকতে পারে হালকা শৈত্য প্রবাহ, বাড়তে পারে কনকনে ঠান্ডা।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com