বৃহস্পতিবার, ০৩:৪৫ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

আল জাজিরার সাংবাদিককে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৮১ বার পঠিত

অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (১১ মে) জেনিন শহরের কাছে ইসরায়েলি অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় তিনি নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঘটনার ভিডিওতে আবু আকলেহকে মাথায় গুলি করতে দেখা গেছে বলে আল জাজিরা জানিয়েছে।

আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, “শিরিন আবু আকলেহ জেনিন শহরে ইসরায়েলি অভিযানের সংবাদ সংগ্রহ করছিলেন। এসময় তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।”

তিনি আরও বলেন, “আপনি কল্পনা করতে পারেন, এটি তার সাথে কাজ করা সাংবাদিকদের জন্য বড় একটি ধাক্কা।”

ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আবু আকলেহ একজন খুব সম্মানিত সাংবাদিক ছিলেন। তিনি ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার সঙ্গে কাজ করছেন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com