শনিবার, ০২:৫৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যের কমিশন গঠন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে এবং প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে ১১ সদস্যের কমিশন গঠন করতে যাচ্ছে সরকার।

সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যের এই কমিশনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। তার সম্মতি পেলেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

কমিশনের অপর সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এবং সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ।

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (নোয়াব) সচিব আক্তার হোসেন খান, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

যমুনা টেলিভিশন ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সাংবাদিক ও আহ্বায়ক জিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপ সম্পাদক টিটু দত্ত গুপ্ত, শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

সারসংক্ষেপে বলা হয়েছে, কমিশন অবিলম্বে তাদের কাজ শুরু করবে এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

কমিশনের প্রধান ও সদস্যদের সবাই নির্ধারিত সরকারি পদমর্যাদায় বেতন, সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন। তবে কেউ যদি অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চান কিংবা কোনো সুবিধা নিতে না চান, তাহলে সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনে তথ্য উপাত্ত সরবরাহসহ সব ধরণের সহযোগিতা দেবে।

কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com