বৃহস্পতিবার, ০৭:৫০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে দুপক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৯৭ বার পঠিত

জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশাল জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল জেলা ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে নগরীর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে সমাবেশে বক্তারা জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিং হওয়াতে সরকারের সামালোচনা করে।
এ ছাড়া এর আগে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করে।

বিক্ষোভ সমাবেশে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্যসচিব আকতার হোসেন মেবুল, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুলসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিক্ষোভ শেষে একটি মিছিল রাস্তায় বের হতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে সভাস্থল ত্যাগ করে বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com