বৃহস্পতিবার, ০৬:৫২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার পঠিত

টাঙ্গাইলে চট্টগ্রামগামী চলন্ত বাসে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূলহোতাসহ আরো ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মূলহোতার নাম রতন হোসেন।

র‌্যাব সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

সোমবার দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৩ আগস্ট টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় বাসে ডাকাতি ও ধর্ষণের এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি বাস অন্তত ২৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পরে রাত ১১টার দিকে সিরাজগঞ্জের একটি হোটেলে খাবারের জন্য বিরতি দেয়া হয়। সেখান থেকে ৫ মিনিট যাওয়ার পর মূল সড়ক থেকে প্রথমে তিনজন যাত্রী ওঠেন। কিছু দূর যাওয়ার পর আরো চারজন যাত্রী ওঠেন। নির্ধারিত স্টেশন ছাড়া কিছু দূর যাওয়ার পর আরো তিনজন যাত্রী সেজে বাসে ওঠেন।

আনুমানিক রাত ১২টার দিকে যাত্রীরা ঘুমানোর একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকা পৌঁছালে ডাকাত দলের সদস্যরা হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে পুরোবাসের নিয়ন্ত্রণ নেয়। টাঙ্গাইলের গোড়াই এলাকায় থেকে বাসটিকে ঘুরিয়ে ডাকাত দলের সদস্যরা কালিহাতী হয়ে মধুপুরে আসে। এরই মধ্যে ডাকাত দলের সদস্যরা সবার হাত-মুখ ও চোখ বেঁধে ফেলেন। এরপর যাত্রীদের কাছে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়।

পরে ডাকাত দলের সদস্যরা গাড়িতে থাকা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালুর ঢিবির কাছে বাসের গতি থামিয়ে পালিয়ে যায় তারা।

এ ব্যাপারে বাসে ডাকাতি ও ধর্ষণ মামলা করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা শহরের দেউলা এলাকা থেকে রাজা মিয়াকে (৩২) গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাজা ডাকাতদলের সদস্য। বাসের চালক ও হেলপারকে কব্জা করার পর রাজা গাড়ি চালিয়েছিলেন।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

তিনি বলেন, চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজা টাঙ্গাইলের বাস ঝটিকা সার্ভিসের একজন চালক। দীর্ঘ দিন যাবত তিনি টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com