বৃহস্পতিবার, ১১:৫১ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে নেই হাসান আলী

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৫১ বার পঠিত

আগামী এশিয়া কাপ টি-টোয়েন্টি ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে দুটি দলেই বাদ পড়েছেন পেসার হাসান আলী। অন্যদিকে দুই দলেই ডাক পেয়েছেন আরেক পেসার নাসিম শাহ।

হাঁটুর ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে না পারা শাহীন শাহ আফ্রিদি দুই স্কোয়াডেই রয়েছেন। দুটি দলের নেতৃত্বেই থাকবেন বাবর আজম। যেখানে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন শাদাব খান।

আগামী ১২ আগস্ট নেদারল্যান্ডস সফর করবে পাকিস্তান। যেখানে তিন ম্যাচের ওয়ানডেতে দুদল ১৬, ১৮ ও ২১ আগস্ট লড়বে। পরে ২২ আগস্ট দুবাইতে টি-টোয়েন্টির খেলোয়াড়রা চলে যাবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, আঘা সালমান, শাহীন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, জাহিদ মেহমুদ।

এশিয়া কাপের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com