শনিবার, ০১:১৯ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

মিয়ানমারে জরুরি অবস্থা বাড়লো আরও ৬ মাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২১৯ বার পঠিত

মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের সমর্থনের করার ফলে জান্তাপ্রধান মিন অং হ্লাইং এই মেয়াদ বাড়াবেন।

জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, ‘আমাদের দেশে, আমাদের অবশ্যই অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতে হবে, যা জনগণের চাওয়া’।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সু চি’র সরকারকে জোরপূর্বক সরিয়ে ক্ষমতায় বসে সামরিক সরকার। এরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। বন্দি করা হয় নোবেলজয়ী সু চিসহ অন্যান্য রাজনীতিকদের।

দুর্নীতিসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগে এনে মামলা করা হয়েছে  সু চি’র বিরুদ্ধে। যার সবগুলো রায় সু চি’র বিরুদ্ধে গেলে আমৃত্যু কারাগারে থাকতে হবে তাকে।

সু চি’র মুক্তি এবং সামরিক সরকারকে ক্ষমতা ছাড়াতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com