বুধবার, ১০:৩৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

অক্টোবরে মিথিলার নতুন সিনেমা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৪০ বার পঠিত
Rafiath Rashid Mithila

জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাস দুই বাংলার অভিনেত্রী মিথিলাকে তার অফিসিয়াল কাজে দেশের বাইরে সময় কাটাতে হচ্ছে। তিনি ‘ব্র্যাক’-এ দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছেন। যে কারণে অভিনয়ে চাইলেই নিয়মিত থাকা তার সম্ভব হয়ে ওঠে না।

সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে বাংলাদেশে ‘অমানুষ’ এবং কলকাতায় ‘আয় খুকু আয়’। মূলত ‘অমানুষ’ সিনেমা মুক্তির মধ্য দিয়েই সিনেমায় অভিষেক হলো মিথিলার। এই দুটি সিনেমা মুক্তির সময় তিনি দেশের বাইরে অর্থাৎ তানজানিয়া ছিলেন। যে কারণে কোনো সিনেমারই প্রচারণার সময় মিথিলা থাকতে পারেননি বিধায় কিছুটা মন খারাপও হয়েছিল তার।

কদিন আগে তানজানিয়া থেকে কলকাতায় গিয়েছিলেন। মিথিলা জানান, এরই মধ্যে তিনি আবারও তানজানিয়াতে গিয়েছেন। সেখান থেকে আগস্টে ঢাকায় এলেও অক্টোবরের আগে নতুন সিনেমায় তার কাজ করা হয়ে উঠছে না। আগামী অক্টোবরে মিথিলা লুবনা শারমিনের পরিচালনায় ‘নলিয়া ছড়ির সোনার পাহাড়’ সিনেমায় অভিনয় করবেন। মিথিলা বলেন, ‘আগামী অক্টোবরের আগে আমার কোনো শিডিউল নেই সিনেমায় কাজ করার। পরিচালক জেনেবুঝেই আমার শিডিউল নিয়েছেন আগামী অক্টোবরে। গল্পটা আমার কাছে ভালো লেগেছে। আশা করছি কাজটিও বেশ যত্ন নিয়েই হবে।’

এদিকে তানজানিয়ায় যাওয়ার আগে মিথিলা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজল রেখা’ সিনেমার কাজে অংশ নিয়েছেন। এতে মিথিলা কংকন দাসী চরিত্রে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com