বৃহস্পতিবার, ০৯:১২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

৩৯ বার চেষ্টা করেও থামেননি, অবশেষে গুগলে চাকরি হলো যুবকের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৩৬ বার পঠিত

৩৯ বার চেষ্টা করেও চাকরি পাননি। প্রতিবারই ব্যর্থ হয়েছেন। তাতেও হাল ছাড়েননি তিনি। বরং প্রতিবারেই নতুন উদ্যমে চেষ্টা করে গিয়েছেন। ৪০তম প্রচেষ্টায় পরিশ্রমের ফল পেলেন। ছোটখাটো কোনো সংস্থা নয়। একেবারে গুগলের কর্মী হওয়ার সুযোগ পেলেন কোহেন। সানফ্রান্সিসকোর বাসিন্দা কোহেনের এমন সাফল্য অনুপ্রেরণা জোগাচ্ছে অসংখ্য তরুণ-তরুণীকে।

কোহেন ২০১৯ সাল থেকে গুগলে চাকরির আবেদন করে যাচ্ছেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। তবে ব্যর্থতা দমাতে পারেনি কোহেনকে। আবেদনপত্র বাতিল হয়ে ফিরে আসার পরও ভেঙে পড়েননি। নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছেন। আত্মমূল্যায়ন করে দেখেছেন নিজের কোথায় ঘাটতি হচ্ছে। কিন্তু চেষ্টা ছাড়েননি। শেষ পর্যন্ত সফল হলেন তিনি।

এই সাফল্যের কথা নিজেই পোস্ট করে নেটমাধ্যমে জানিয়েছেন কোহন। কয়েক মুহূর্তে অভিনন্দন আর শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তার নেটমাধ্যমের পাতা। অধ্যাবসায় এবং কিছু করে দেখানোর অদম্য জেদ থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয়, কোহনের এই সাফল্য ফের একবার সে কথাই মনে করাল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com