বুধবার, ০১:০১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ট্রাকের নিচে ঘুমন্ত দাদি-নাতি, দেড় ঘণ্টা পর নাতি উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় দক্ষিণ পারুলিয়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ওই বাড়িতে ঘুমিয়ে থাকা দাদি ও নাতি ট্রাকের নিচে চাপা পরে মারা গেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—নুরী বেগম (৪০) ও নাতি আব্দুল্লাহ (৩)।

দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নাতি আবদুল্লাহকে উদ্ধার করলেও ফায়ার সার্ভিস কর্মীরা দাদি নুরীকে প্রায় ৪ ঘণ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর রাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে যায়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালায়। প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের পর জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে দাদি নুরী বেগমকে প্রায় ৪ ঘণ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

হাতীবান্ধা ফায়ার স্টেশনের ইনচার্জ ইমরান হোসেন বলেন, লালমনিরহাট মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে উল্টে যায়। এ সময়ে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই শিশুর দাদির মরদেহ উদ্ধার হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com