মঙ্গলবার, ০২:০০ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

টাকার মান আরো কমল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬৭ বার পঠিত

ডলারের বিপরীতে টাকার মান আবারো কমেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় মূল্য ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। এর আগে ডলারের বিনিময় হার ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা।

এর আগে সর্বশেষ ১৩ জুলাই টাকার মান ৫০ পয়সা কমে। আগের দিন এক ডলারের জন্য যেখানে লেগেছিল ৯৩ টাকা ৪৫ পয়সা, সেদিন খরচ করতে হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা।

তার আগে গত ২৮ জুন প্রতি ডলারের বিনিময় মূল্য ৯২ টাকা ৯৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।

রফতানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়া, আন্তর্জাতিক বাজার মূল্য এবং প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের ঘাটতি দেখা দিয়েছে। এতে করে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভেও চাপ দেখা দিয়েছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি রেমিট্যান্স কমে যাওয়ায় ডলারের সরবরাহ সংকুচিত হয়ে গেছে। ফলে স্থানীয় মুদ্রা টাকা চাপের মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com