বুধবার, ০৬:৫২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টা ১৫ মিনিটে শিহান বাড়ি থেকে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে মাজার রোডের সামনে ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক তাকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে মৌচাক পুলিশ ফাঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, ধারালো অস্ত্র নিয়ে পাঁচজন যুবক শিহানকে মৌচাক মাজার রোডের মাথা থেকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিমে হানিফ স্পিনিং-এর গেটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলেও ভোর সাড়ে ৬টায় ঘটনাস্থলে আসেন মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে খবর দেয়।

কিন্তু হাইওয়ে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ড বলে মরদেহ উদ্ধার করেনি। এ সময় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে গেলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com