বুধবার, ০৯:১১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মধুপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে দু’জনসহ চারজন নিহত ও বেশ কয়েজন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিনিময় বাস ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ গাড়ির দু’জন মারা যান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com